ঢাকা | বঙ্গাব্দ

রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক, রানীনগর : নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ডিলারকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। পরে আবাদপুকুর ও পাকুড়িয়া বাজারের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা এবং পাকুড়িয়া বাজারের সুধীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে সতর্কও করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া বা সার বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা