ঢাকা | বঙ্গাব্দ

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রাসেলের গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:
ad728


রাণীনগর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হাজী মো. রাসেল সরকার দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মিরাট ইউনিয়নের বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। রাসেল রাণীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং মিরাট পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

বিকেলে কৌনজ বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর হরিশপুর হয়ে আতাইকুলা ও পাগলির মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি গণসংযোগ করেন।এ সময় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান।

গণসংযোগকালে রাসেল সরকার বলেন, মিরাট ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের গরীব অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়াই আমার মূল লক্ষ্য| তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মিরাট ইউপি চেয়ারম্যান পদে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাব।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা