
মোঃ জয়নাল আবেদিন জয়: চীফ রিপোর্টার, রাজশাহী জেলা পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিয়াকত সালমান। উক্ত অভিযানে (০২) দুই জন মাদকসেবীকে মাদকসেবন অবস্থায় আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ সেলিম রেজা ওরফে রবি (৫০), পিতা মৃত সোলাইমান, সাং শিবপুরহাট, থানা পুঠিয়া, জেলা রাজশাহী টাপেন্টাডল সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এবং মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা মৃত আব্দুল গফুর, সাং বানেশ্বর থান্দারপাড়া, থানা পুঠিয়া, জেলা রাজশাহীকে গাঁজা সেবনের দায়ে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে,মাদকের অপব্যবহার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
