
অনলাইন ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাৎ ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে তাঁদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়েই সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
