
চীফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার আয়োজনে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
১৪ মার্চ (শনিবার) দুপুর ২ টার দিকে উপজেলা ফটক থেকে অভিযান শুরু হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিয়াকত সালমান সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাস পৌরসভার উপসহকারী প্রকৌশলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।
পুঠিয়ার পৌর প্রশাসক জনাব শিবু দাস জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা বদ্ধ পাত্র পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। ডেঙ্গুতে প্রতিবছর উল্লেখযোগ্য মানুষ আক্রান্ত হয়ে কিছু মানুষ মৃত্যুবরণ করেন। এই রোগ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
