ঢাকা | বঙ্গাব্দ

চারঘাটে ১৮৫ পিস ইয়াবা ও ৩১ হাজার টাকা উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
চারঘাটে ১৮৫ পিস ইয়াবা ও ৩১ হাজার টাকা উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় চারঘাট থানাধীন মোক্তারপুর নাওদাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চারঘাট -বাঘার সহকারী পুলিশ সুপার এর  দিকনির্দেশনায় চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় মোক্তারপুর নওদাপাড়ায় জনৈক মো. সানাত আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোহাম্মদ জাহিদ (৩০)-এর কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৩১ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহিদের সহযোগী হিসেবে তার বাবা মো. আজম আলী (৬০)-কেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই চারঘাট উপজেলার বাদুড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা