ঢাকা | বঙ্গাব্দ

নবনিযুক্ত র‌্যাব-৫ অধিনায়কের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক, সমন্বিত কার্যক্রম জোরদারের আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
নবনিযুক্ত র‌্যাব-৫ অধিনায়কের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক, সমন্বিত কার্যক্রম জোরদারের আলোচনা ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও র‌্যাব-৫-এর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে র‌্যাব-৫, রাজশাহীর সদ্য যোগদানকৃত অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির র‌্যাব-৫-এর নবনিযুক্ত অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। পরে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আরএমপি ও র‌্যাব-৫-এর মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে দুই বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তথ্য আদান-প্রদান ও যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আইন প্রয়োগের কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে সম্মাননা স্মারক প্রদান করেন র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী।
র‌্যাব-৫-এর নতুন অধিনায়কের যোগদানের পর আরএমপি ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের এ বৈঠককে রাজশাহীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় পারস্পরিক সমন্বয় আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা