
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি’র সভাপতিত্বে আজ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ৯টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নগর ব্যবস্থাপনা উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।
সভায় নগর সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
