
মোঃ জয়নাল আবেদিন জয়: রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এর কার্তিকপাড়া বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব স্মৃতি রানী সরকার এর সার্বিক সহযোগিতায় দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কৃষকদের সার না দেয়া ও বেশি মুল্যে সার বিক্রয় করার অপরাধে ৩ দোকানদারকে ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব লিয়াকত সালমান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন,কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল চালিকাশক্তি। তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা অতিরিক্ত মূল্য আদায় বরদাস্ত করা হবে না।কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন,নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এ ধরনের অনিয়ম রোধে কাজ করছি। পুঠিয়া উপজেলার কৃষি কর্মকর্তা জনাব স্মৃতি রাণী সরকার বলেন,সার সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিচ্ছি। কৃষকরা নির্ধারিত দামে সার পাবেন এটি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন,নিয়মিত অভিযান চালানো হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন।
