
নিজস্ব প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মতিহার থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনাব মাহফুজুর রহমান রিটন সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি,আসলাম সরকার সহ-সভাপতি, মুক্তার হোসেন সহ-সভাপতি রাজশাহী মহানগর বিএনপি, আল -মামুন বাবু সাধারণ সম্পাদক মতিহার থানা বিএনপি, আকবর আলী জ্যাকি
সাবেক সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল, আলহাজ্ব রফিকুল ইসলাম সদর সাবেক সদস্য রাজশাহী মহানগর বিএনপি, ২৮/২৯/৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,
তরিকুল ইসলাম কনক সাবেক সহ-সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল, সাবেক আহবায়ক মতিহার থানা দক্ষিণ, বসির উদ্দিন সনি সাবেক যুগ্ন-আহবায়ক মতিহার থানা দক্ষিণ যুবদল এবং ২৮/২৯/৩০ নং ওয়ার্ডের যুবদল আহবায়ক ও সদস্য সচিব যুগ্ন – আহবায়কবৃন্দসহ সাবেক যুগ্ন -আহবায়ক মতিহার থানা দক্ষিণ ছাত্রদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#এস.আর
