
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্ধের জেরে একজনকে পিটিয়ে হত্যা নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া এলাকার – মৃত সৈয়দ আলীর পুত্র এবং ইউনিয়ন বিএনপির সদস্য। স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী। শুক্রবার জুম্মার নামাজের পড় স্থানীয়রা মসজিদে বসে স্থানীয়ভাবে একটি জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অপরদিকে নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়।
এসময় দু পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। পরে রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল , জোয়াদসহ কয়েকজন তাকে পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ তার বাড়িতে আছে। চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
