
চীফ রিপোর্টার,জয়নাল আবেদিন জয়:
রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল কারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ায় এ অভিযান পরিচালনা করে বেপরোয়া গতিতে ড্রাম ট্রাক চালানো ও বিভিন্ন অনিয়মের দায়ে ঐ চালক’কে (১০)দশ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে ট্যাক্স টোকেন,গাড়ীর ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। এ ছাড়াও অভিযান পরিচালনা কালে সংশ্লিষ্ট চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করেন সহকারী কমিশনার ভূমি শিবু দাশ।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
