
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সকল চাকরি মেধা অনুযায়ী দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি কখনো ধ্বংসের রাজনীতি করে না; সব সময় দেশের উন্নয়নের রাজনীতি করে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহ” অন্তর্ভুক্ত করেছিলেন এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
সভায় শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
